জাতীয় পর্যায়ে শাপলা কাপ অ্যাওয়ার্ড পেয়েছে বেতাগীর তাসফিয়া জাহান সামিরা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:  জাতীয় পর্যায়ে ২০২৫ সালের কাব স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মাননা ‘শাপলা কাপ অ্যাওয়ার্ড’ পেয়েছে বেতাগীর কৃতি শিক্ষার্থী তাসফিয়া জাহান সামিরা। গত ১৭ মে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ডের ঘোষণা দেওয়া হয়। তাসফিয়া জাহান সামিরা বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউটসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সে দেশসেরা স্কাউটদের সাথে প্রতিযোগিতা করে এই গৌরবময় অর্জন লাভ করে। তাসফিয়া জাহান সামিরা বর্তমানে বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার এই অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শিক্ষক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমাজ। তাঁরা আশা প্রকাশ করেন, সামিরা ভবিষ্যতেও তার মেধা ও স্কাউটিংয়ের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখবে।

সামিরার এই সাফল্যে তার পরিবার অত্যন্ত আনন্দিত এবং তারা সকলের কাছে দোয়া চেয়েছে, যেন সে ভবিষ্যতে আরও বড় সফলতা অর্জন করতে পারে। সামিরা বেতাগী উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ও বরিশাল বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক লায়ন মো. শামীম সিকদার ও কলেজ শিক্ষক ইসরাত জাহান লিপির কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *