হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সাধারণত সূর্যোদয়ের প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যার অর্থ হলো সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আপনি কোথায় আছেন তার উপর নির্ভর করে নামাজ ভোর ৫.৪২ থেকে ৫.৫৬ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে। যেহেতু মসজিদগুলোতে ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মুসল্লিদের ভোর ৫.৩০ মিনিটের মধ্যে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

