আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : গত সোমবার (১২ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। অস্থির আবহাওয়ার কারণে দেশের পূর্বাঞ্চলীয় ও পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টিপাত হয় এবং উপত্যকাগুলোর মধ্য দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হতে দেখা যায়।সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে শারজাহর মধ্যাঞ্চলীয় এলাকা আল মাদাম, উখাইদার ও ম্লেইহাতে শিলাবৃষ্টি এবং আল আইনের মালাকাতে বৃষ্টিপাত হতে দেখা গেছে। শারজাহর শাওকার পশ্চিমে এবং ম্লেইহার পূর্বে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *