বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত 

বেতাগী (বরগুনা)  প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশন  ও বেতাগী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল পর্যায়ে  দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগীতার প্রথম রাউন্ড ও সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত। বেতাগী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ রফিকুল আমিনের সভাপতিত্বে ১৪ জুন রবিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন বেতাগী গার্লস স্কুল কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো, শাহীন, দূনীর্তি  প্রতিরোধ কমিটির সহসভাপতি আসাদুল ইসলাম চিনু, বেতাগী  সরকারি কলেজের  অধ্যাপক মাসুদসহ, বিচারকবৃন্দ, অংশগ্রহনকারী স্কুলের  শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, সুধীজন।
সেমিফাইনালে বেতাগী  সরকারি হাই স্কুল,কাজিরহাট মাধ্যমিক স্কুল, মোকামিয়া হাই স্কুল, ও বেতাগী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়  অংশ নেয়। আগামী ১৬ জুন অনুষ্ঠেয় ফাইনাল প্রতিযোগিতার অংশ নেয়ার জন্য  বেতাগী সরকারি হাই স্কুল ও বেতাগী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় নির্বাচিত হয়। আগামী ১৬ জুন বিতর্ক ফাইনাল অনুষ্ঠিত হবে  বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *