বেতাগী ( বরগুনা) প্রতিনিধি : বরগুনার বেতাগীতে পলাশী (২০) নামের এক তরুণীর আত্মহত্যা করছে। লাশ ময়নাতদন্ত শেষে ধমীয় রীতিমতে দাহ করা হয়েছে। জানা যায়, ১৪ জুন রাত সাড়ে ৮ টায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের পটুয়াখালী গ্রামের প্রদীস কুমাড়ের কনিষ্ঠ কন্যা পশাসী রানী নিজ গৃহে ঘরের চালের মাডামের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে । ওই সময় পরিবারের কেউ ঘরে ছিলো না। রাত পৌনে ৯ টায় দিকে ফাঁস দেওয়া অবস্থায় পশাসীর মা সেতু রানী ঘরে আসলে মেয়ের ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয়।
পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে । খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে প্রেরণ করে । ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় । রবিবার ধর্মের রীতি অনুযায়ী লাশ দাহ করা হয়। উল্লেখ, পলাশীর বিবাহের জন্য পাত্রপক্ষের সাথে কথাবার্তা চলছিল। তবে তবে আত্মহত্যার কারণ পরিবারে পক্ষ থেকে জানাতে পারে নি

