বেতাগীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বেতাগী ( বরগুনা) প্রতিনিধি : ওয়ালটন প্লাজা বেতাগী শাখার উদ্যোগে এবং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ২৪ জুন ( বুধবার) উপজেলা পরিষদের গেটের সামনে বুথের মাধ্যমে মেডিকেল ক্যাম্পে সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রায় দেড় শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটনের এরিয়া ম্যানেজার মো: আবদুস সেলিম। উপস্থিত ছিলেন বেতাগীর ব্রাঞ্চ ম্যানেজার মো: সোহেল রানা এবং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো : শাহাদাৎ হোসেন (মুন্না), সাংবাদিক মো: আরিফুর রহমান প্রমুখ৷
রোগী দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: সগীর হোসেন, এমবিবিএস ( সিইউ), বিসিএস (স্বাস্থ্য)।
এরিয়া ম্যানেজার মো: সোহেল রানা বলেন, ” ওয়ালটন শুধু ব্যবসাই করে না তার পাশাপাশি কাস্টমারদের স্বাস্থ্যগত ও মানবিক দিক বিবেচনা করে বেতাগীসহ সারা বাংলাদেশে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে “। ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা আজাহার উদ্দিন (৬০ ) বলেন ” এটা অবশ্যই মহৎ উদ্যোগ , এর মাধ্যমে গ্রামের অসহায় ও গরীব মানুষ এই ক্যাম্পের মাধ্যমে উপকৃত হবে, এজন্য ওয়ালটন কতৃপক্ষকে ধন্যবাদ ।
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026