শ্রীমঙ্গলে কথা কাটাকাটির জেরে যুবক নিহত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: শ্রীমঙ্গলে চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে পানির গ্লাসের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল মিয়াকে আটক করেছে পুলিশ।

২৬ জুন শুক্রবার সকালে শ্রীমঙ্গলের সিন্দুরখান সড়কের একটি চায়ের দোকানে সোহেল মিয়ার সঙ্গে ইসমাইল মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইসমাইল পানির গ্লাস দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সোহেলকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার মাথায় পাঁচটি সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেন। তবে বাড়িতে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ইসমাইল মিয়াকে আটক করা হয়েছে। নিহত সোহেল মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *