কুলাউড়ায় ৪ সহস্রাধিক কৃষক পেলেন সরকারি প্রণোদনার বীজ-সার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়ায় খরিফ -২ মৌসুমে প্রনোধনা কর্মসুচীর আওতায় উফশী আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও  রাসায়নিক সার বিতরন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে প্রান্তিক কৃষকদের উপস্থিতিতে বিনামূল্যে  সার ও বীজ বিতরন কর্মসুচীর উদ্বোধন করেন প্রধান অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। তিনি বলেন উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বীজ ও সারের অভাবে আমন ফসলের চাষ ও উৎপাদনের সুযোগ পান না। সরকার এসব কৃষকদের উদ্বোদ্ধ ও উৎপাদন বৃদ্ধি কল্পে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি কৃষকরা সরকারের দেয়া এ প্রণোদনার সুযোগ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রীতম শিকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারঃ) মোঃ খোরশেদ আলম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রুবেল রানা, কৃষি কমিটির  মনোনীত সদস্য আলমগীর হোসেন ভুঁইয়া ও মোঃ সালামত খান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রণজিত কুমার চন্দ্র, উপসহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমূখ।

উপজেলা কৃষি অফিসার  মুহাম্মদ জসিম উদ্দিন জানান ২০২৫-২৬ অর্থবছরের চলতি আমন মৌসুমে কুলাউড়া উপজেলায় ৪ হাজার ৩ শত ৩৫ জন কৃষকের মধ্যে জনপ্রতি বিনামূল্যে ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হবে। এ কর্মসূচির আওতায় সরকারের সুবিধা প্রাপ্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আমন ফসল উৎপাদনের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *