বিশেষ প্রতিনিধি: রাজনৈতিক ও কমিউনিটি নেতা কুলাউড়া উপজেলার ২নং ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান আতা ও ইতালি প্রবাসী আতিকুর রহমান শরীফ স্বপরিবারে আমেরিকা আগমন উপলক্ষে নিউইয়র্ক প্রবাসী এক টুকরো ভুকশিমইল ইউনিয়ন প্রবাসীদের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। মসুদ আলীর সভাপতিত্বে নাজমুল ইসলাম ও সবুজ সিদ্দিকীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জাবেদা আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম রেনু, হাবিবুর রহমান চিনু, মাওলানা সাইফুল আলম সেফুল সিদ্দিকী, আব্দুল জব্বার সিদ্দিকী, মঞ্জু, সোহেল সহ খালেদ আহমেদ, সাহেদুল আলম বাচ্চু, আব্দুল ওদুদ খোকন, সুলতান আহমেদ, কাউসার আহমেদ, সানিসহ অনেকেই উপস্থিত ছিলেন।




