হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের চারটি শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ দিয়েছে আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টি শুধু একটি ব্যাংকের প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সেবার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের উচিত দ্রুত সংযুক্ত আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জরুরি পর্যায়ে আলোচনা করে বিষয়টির একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য সমাধানের উদ্যোগ নেওয়া।

