মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

৫ আগস্ট বুধবার সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, জুলাই যুদ্ধা, রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান।

পরে সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র এবং অন্যান্য প্রতিষ্ঠানে বিশেষ প্রীতিভোজের ব্যবস্থা নেয়া হয়। দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসভিত্তিক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, জেলার গুরুত্বপূর্ণ সড়কে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভারও আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *