পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বেতাগী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি 

বেতাগী (বরগুনা)  প্রতিনিধি : পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বেতাগী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ১০ আগষ্ট ( মঙ্গলবার)  উপজেলার  সদর ইউনিয়নের রানীপুর খালের দুই পাড়ে  ৯৭০ (নয়শত সত্তর) টি ফলজ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।  বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মিজ তাছলিমা আক্তার উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা: সাদ্দাম হোসেন,  সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : হারুন ওর রশীদ,  পূবালী ব্যাংক লি: উপমহাব্যবস্থাপক ও   বরিশাল অঞ্চলের প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ, বেতাগী শাখার ব্যবস্থাপক মো : সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মিছ তাছলিমা আক্তার বলেন ধরনের বৃক্ষরোপণ স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সৌন্দর্যবর্ধন ছাড়াও জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি রোপিত চারার যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *