আরব আমিরাতে আরো এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : আমরা শোকাহত আরো এক জন আরব আমিরাত রেমিট্যান্স যোদ্ধাকে হারালাম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন.হাইরে প্রবাসীর যন্ত্রনা কেউতো বুঝে না,এভাবে বাচ্চা গুলোকে বেদনার পুরাণ হতে দেখে কষ্ট হয় — ৬ বোনের আদরের একমাত্র ছোট ভাই জামশেদ। ২২ বছর বয়েসে আরব আমিরাত প্রবাসে এলেন ভাগ্য বদলের আশায়,ভাগ্যদেব অধরা রয়ে গেল। ২৫ বছর বয়েসে আল আইনে একটি নির্মাণ সাইটে কর্মরত অবস্থায় দূর্ঘটনায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত নিয়ে ১৩ দিন আল জিমি হাসপাতালের আইসিইউতে যমে মৃত্যুতে টানাটানির পর গত শনিবার মৃত্যুর কাছে হার মানলেন। সুদর্শন হাসিখুশি চেহারার জামশেদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। জামশেদ এখন মায়ের কোলের বদলে নিথর দেহে শুয়ে আছেন আরব আমিরাত আল আইন জিমি হাসপাতালের হিমঘরে। আহ পরবাস..!! মহান আল্লাহর কাছে দোয়া করি যেন মারহুমের সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে ভাইকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকাম দান করুন আমীন এবং শোকাহত ভাইয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *