কুলাউড়ায় শ্রমিকদলের আহবায়ক কমিটি গঠন

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কুলাউড়া পৌরসভা মিলনায়তনে শ্রমিক দলের জেলা সভাপতি রফিকুল ইসলাম রসিকের নির্দেশনায় গত ২৪ আগস্ট কুলাউড়ায় শ্রমিক দলের এক কর্মী সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদন বাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু। সভায় সর্বসম্মতিক্রমে  মোঃ দুধু মিয়া কে আহ্বায়ক ও রাজু আহমেদ ফজলু কে যুগ্ম আহবায়ক করে ৩১ বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক সুমেল আহমদ তমই, সুয়াবুর আহমদ, মোঃ আসুক মিয়া, সদস্য ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন আহমদ বুলু, ইসলাম উদ্দিন, মোঃ আব্দুস সামাদ, অভিজিৎ পাল পলু, মোঃ রুহুল আমিন, মোঃ আব্দুস শহিদ, মোঃ মকবুল মিয়া, মোঃ তানভীর আহমদ, মোঃ সুমেল উদ্দিন, রমজান মিয়া, রহমত আলী, মোঃ ছালেক আহমদ, মতিন মিয়া, গৌরী শংকর লুহার, হাবিবুর রহমান, আব্দুর রহমান, মোঃ মঞ্জিল আলী শিকু, মোঃ মতলিব মিয়া, মোঃ আয়ুব আলী, সিরাজুল ইসলাম লেছু, মামুনুর রশিদ, ছালেক গাজী, মোঃ আজিজ, মোঃ মাতাব আলী, রুবেল আহমদ, হারিছুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *