হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ও রাস আল খাইমাহ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মোহাম্মদ আলী আল নুআইমির মধ্যে দ্বিপাক্ষিক নেটওয়ার্কিং বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ-ইউএই বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বিনিয়োগবান্ধব সংস্কার এবং বাংলাদেশি উদ্যোক্তাদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় ‘সোর্সিং এক্সপো’ উপলক্ষে আরএকে চেম্বারের চেয়ারম্যান ও তাঁর প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল, পর্যটন ও
আতিথেয়তা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন আরএকে চেম্বারের চেয়ারম্যান।

