বেতাগীর  আলোচিত  শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩

বেতাগী (বরগুনা) প্রতিবেদক : বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের  চেষ্টায় ব্যর্থ হয়ে হামলা ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে  বখাটে যুবক ফয়সাল মৃধা ( ২২)‘র বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা ও  প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় দেশ জুরে নিন্দার ঝড় ওঠে।
পরিবারের অভিযোগ, হামলায় ওই শিশু শিক্ষার্থীর মুখমণ্ডল মারাত্মক যখম ও  কাঁচা তিনটি দাঁত উপড়ে ও দুটি দাঁত ভেঙে গেছে। বর্তমানে ওই শিক্ষার্থী আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে বরগুনা জেনারেল
হাসপাতালে ভর্তি করা হয়। এর পরপরই অভিযুক্ত বখাটে যুবক ফয়সাল মৃধার মা মোসা. শিরিন বেগমকে আটক করে  পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে শিক্ষার্থীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করলে অভিযান  চালিয়ে  প্রধান আসামী ফয়সাল মৃধা ও তার ভাই মো: সিফাত মৃধাকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *