মৌলভীবাজার প্রতিনিধি: আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা মাওলানা শেখ সাইফুল সিদ্দিকী ২৮ অক্টোবর বুধবার রাতে কুলাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন। শেখ সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খাঁন, সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি খন্দকার মুহিবুর রহমান মলাই, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, বর্তমান সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন। যোগদান অনুষ্ঠানে মাওলানা শেখ সাইফুল সিদ্দিকীর সাথে ভাটেরা ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম ও সাংগঠনিক সম্পাদক আকুল খান এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি/সম্পাদক সহ শতাধিক বিএনপির নেতৃবৃন্দ। আমেরিকা প্রবাসী মাওলানা শেখ সাইফুল সিদ্দিকী এক প্রতিক্রিয়ায় জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১ দফা এবং বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা উন্নয়নমূলক কার্যক্রম দেখে ও স্থানীয় এমপি আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর কাজে উদ্ধুদ্ধ হয়ে তিনি বিএনপিতে যোগদান করেছেন।





