হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে :সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির জাতির পিতা মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্মরণে প্রতি বছর ৭ জানুয়ারি জায়েদ দিবস (জায়েদ,দ্য ফাউন্ডার ডে) পালনের ঘোষণা দিয়েছেন। এটি হবে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের দূরদর্শী চিন্তাভাবনা, মহাত্মতা ও মানবসেবার প্রতি শ্রদ্ধা প্রদর্শন। শেখ মোহাম্মদ এক এক্স-এ (সাবেক টুইটার) বার্তায় আরো লিখেছেন: “সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা,প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, সংযুক্ত আরব আমিরাতের মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।”

