আরব আমিরাতে হার্ট এটাকে প্রবাসীর মৃত্যু

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : শনিবার দুবাইতে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। তাৎক্ষণিকভাবে প্রশিক্ষিত সহকর্মী ও নিরাপত্তা কর্মীরা তাকে সিপিআর (CPR) দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভারতীয় প্রবাসীদের মধ্যে খেলাধুলা সম্পর্কিত মৃত্যুর এটি তৃতীয় ঘটনা। কেরালার বাসিন্দা ৫২ বছর বয়সী রঞ্জিত বিজয়ন দুবাই-ভিত্তিক একটি ইঞ্জিনিয়ারিং ও ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস কোম্পানিতে লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেইন বিভাগের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘ ২৬ বছর ধরে ওই প্রতিষ্ঠানে কাজ করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *