কুলাউড়া বিএনপির সাবেক আহবায়ক রেদওয়ান খান অসুস্থ-দোয়া কামনা

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, সাবেক তিনবারের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারন সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি রেদওয়ান খান অসুস্থ হয়ে সিলেট পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৪ নভেম্বর বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে কুলাউড়া থেকে সিলেটে নেওয়া হয়। পরে তাকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

রেদওয়ান খান বর্তমানে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব-২ হিসেবে দায়িত্ব পালন করছেন।

রেদওয়ান খান এর রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন উনার ভাগনা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ মেইল ডটকমের সম্পাদক ও প্রকাশক লন্ডন প্রবাসী কমিটিউনিটি নেতা নজরুল ইসলাম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *