বেতাগী প্রতিনিধি : বরগুনার বেতাগীতে ১ হাজর ২৭৫পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. গোলাম সরোয়ারের নেতৃত্বে সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ৩ টায় উপজেলা মোকামিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের করুনা গ্রাম থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করেন। আটককৃতরা হলেন, বেতাগী পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত ইসমাইল হাওলাদারের পুত্র রিপন হাওলাদার (৩৬), বরগুনার পাথরঘাটা উপজেলার মটেরখাল গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে আব্দুর রব (৪০) ও অপরজন হলেন চট্টগ্রামের ২৯ নং ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ি গ্রামের মৃত সোলায়মানের পুত্র মো. জসিম উদ্দিন (৩২)। এদের কাজ থেকে ১২ শ ৭৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার বলেন, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের নামে মাদক আইনে মামলা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
You are Here
- Home
- বেতাগীতে ১ হাজর ২৭৫ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক
