বিশ্বে করোনায় মৃত্যু ৬৩ লাখ ৪৭ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক :

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ৪৭ হাজার ছাড়াল।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৭৩ লাখ ৮৬ হাজার ৭২৩ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৪৭ হাজার ৫৬৭ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ৯৬১ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪০ হাজার ২৩৬ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৩ লাখ ৬৫ হাজার ১৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৯৪১ জনে।

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১৬ শতাংশ হ্রাস পেয়েছে বলে এপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত এক সপ্তাহে তিন দশমিক তিন মিলিয়ন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যা চার শতাংশ হ্রাস এবং সাড়ে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *