হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশে বিরাজমান মারাত্মক বন্যা পরিস্থিতিতে দেশটিকে সহায়তার প্রস্তাব দিয়েছে। বন্যা দেশের বৃহদাংশ জুড়ে প্রভাব ফেলছে। এই দুর্যোগে ৪৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে এবং দক্ষিণ-পূর্বাঞ্চল জুড়ে অসংখ্য মানুষকে বাস্তুচ্যুত করেছে। উল্লেখ্য সাম্প্রতিক বন্যার কারণে দেশে দশ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের জরুরি উদ্ধারকারী দলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

