শ্রীমঙ্গল থেকে চুরি হওয়া ভিক্ষুক কোহিনুনের শিশু ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধার

সৈয়দ ছায়েদ আহমেদ: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেতে চুরি হওয়া ভিক্ষুক কোহিনুর বেগমের শিশু সন্তান কে চুরি হওয়ার ৩ দিনের মাথায় ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশু সন্তান চুরির সাথে জড়িত চোরচক্রের নারী-পুরুষসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন চোরচক্রের সদস্য শিমুল হোসেন (২৭) ও তার স্ত্রী ইয়াসমিন বেগম (২৪)। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার শাহপুর গ্রামে।

পুলিশ জানান, গত শনিবার (১০ সেপ্টেম্বর) শনিবার দিন দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কালীঘাট রোড এলাকা থেকে ভিক্ষুক কোনিনুর বেগমের কোল থেকে তিন মাসের শিশুকে আদর করার নামে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। শিশুটির মা তার স্বামী শহিদ আলীকে নিয়ে ভিক্ষাভিত্তি করেন। তিনি শ্রীমঙ্গল কালীঘাট রোডের শাহেনা আক্তারের বাসার ভাড়া বাসায় থাকেন।
শিশুটি চুরি হয়ে গেলে তিনি শ্রীমঙ্গল থানায় শিমুল হোসেন ও তার স্ত্রী ইয়াসমিনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি আমলে নিয়ে শ্রীমঙ্গল থানা এসআই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ওই শিশুটিকে উদ্ধার করা হয়।
এসময় শিশু চুরির সাথে জড়িত শিমুল হোসেন ও তার স্ত্রী ইয়াসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
শ্রমিঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবীর জানান, আটককৃতরা অসহায় গরীব শিশুটি’র মায়ের সাথে সুসর্ম্পক থাকার সুযোগে এ ঘটনা ঘটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *