অসুস্থ হয়ে হাসপাতালে দীপিকা পাড়ুকোন

অনলাইন ডেস্ক :

আবারও অসুস্থ হয়ে পড়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। শারীরিক অসুস্থতার কারণে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সোমবার রাতে হঠাৎ শরীরে অস্বস্তি অনুভব করায় দীপিকাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। দীপিকার টিমের তরফ থেকে কিছু জানানো না হলেও সূত্রের খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। চলতি বছরের জুনে হায়দরাবাদে প্রভাসের সঙ্গে প্রোজেক্ট কে-এর শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন দীপিকা। সেই সময়ে হায়দরাবাদের কামিনেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে সামান্য চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘গেহরাইয়া’ ছবিতে। এরপর তাকে দেখা যাবে শাহরুখের সঙ্গে ‘পাঠান’ ছবিতে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। এছাড়াও অভিনেত্রীকে হৃতিকের বিপরীতে দেখা যাবে ‘ফাইটার’ ছবিতে এবং প্রভাসের বিপরীতে দেখা যাবে ‘প্রজেক্ট কে’-তে। সূত্র: পিংক ভিলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *