সিলেটে চালু হচ্ছে আরও ১০টি ভ্যাট বুথ

 সিলেটে দ্বিতীয় বারের মতো চালু হচ্ছে ১১-১২ অক্টোবর দুই দিনব্যাপী ভ্যাট বুথ। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারিত স্থানে এসব ভ্যাট বুথ খোলা থাকবে। ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করা, ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ, সাইন-আপ ফর্ম আপডেট, ভ্যাট রিটার্ন প্রদান ও মূসক-৬.৩ ইস্যুসহ সকল ধরনের আইনি সহযোগিতা প্রদানে এসব বুথ স্থাপন করা হবে। এছাড়া করদাতাদের সুবিধার্থে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনারের উদ্যোগে ও আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেট কর্তৃক দেশের পর্যটন নগরী সিলেটের প্রাণকেন্দ্র ছাড়াও বিভিন্ন উপজেলায় ২য় বারের মতো ১০টি বুথ স্থাপনের মাধ্যমে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সব ধরনের সেবা প্রদান করা হবে। ১০টি স্থানে ‘ভ্যাট বুথ’ বসানো হয়েছে। এগুলো হলো- ১. আবগারী ও ভ্যাট বিভাগ, উপশহর, সিলেট (৫ম তলা), ২. মামার বাজার, জাফলং , সিলেট, ৩. জৈন্তাপুর বাজার, জৈন্তাপুর, সিলেট; ৪. সাদাপাথর হোটেল এন্ড রিসোর্ট, ভোলাগন্জ, সিলেট; ৫.ধোপাগুল, সালুটিকর, সিলেট; ৬.কাস্টমস বিভাগ, জিন্দাবাজার, সিলেট; ৭. এ. ওয়াহাব প্লাজা (নিচ তলা), চৌমুহনী, গোলাপগঞ্জ, সিলেট; ৮.জামান প্লাজা, বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি চত্বর, বিয়ানীবাজার, সিলেট; ৯.রশিদপুর পয়েন্ট, বিশ্বনাথ, সিলেট; ১০. রাজভোজন রেস্টুরেন্ট, গোয়ালাবাজার, ওসমানীনগর,সিলট। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনাটে, সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করতে হলে সম্মানিত ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার বিকল্প নাই। ভ্যাট বুথ ও হেল্প ডেস্কের মাধ্যমে আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট প্রতিটি মার্কেটের ব্যবসায়ীরা যাতে উক্ত ভ্যাট বুথে এসে রিটার্ন সাবমিট করেন এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি তাদেরকে নিবন্ধন গ্রহণের আহ্বান করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *