বিশ্বনাথে ৭ এপিবিএন সিলেট এর অভিযানে তিন কেজি গাজা সহ আটক ২

 ৭ এপিবিএন (আমর্ড পুলিশ ব্যাটালিয়ান) সিলেট এর অভিযানে বিশ্বনাথের আলাপুরে ৩ কেজি গাজা সহ ২ জনকে আটক করা হয়েছে। জানা যায়,৮ অক্টোবর শনিবার ৭ এপিবিএন, সিলেটের পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম ওবায়েদুল হক এর নেতৃত্বে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন দেওকলস ইউনিয়নের আলাপুরে অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজা যাহার আনুমানিক মুল্য ৩৮,০০০/- (আটত্রিশ হাজার টাকা), ১ টি নাম্বার বিহীন সবুজ রংয়ের সিএনজি গাড়ী, ২ টি মোবাইল সেট ও ২ টি মানি ব্যাগ (টাকা ছাড়া) সহ আসামি মোঃ আবুল কালাম (৪০) ও মোঃ রিপন মিয়া (২৭) কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ৭ এপিবিএন, সিলেটের এস আই (নিঃ) মোঃ নুরুল হুদা বাদী হয়ে বিশ্বনাথ থানায়একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *