সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করলো রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট

রোটারি ক্লাব অব মেট্রোপলিটনের উদ্যোগে সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় ‘রোটারি ফোর ওয়ে টেস্ট’ এবং ‘এন্ড পোলিও’ এর বিশাল আকৃতির বিলবোর্ড দুটি উদ্বোধন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর রুহেলা খান চৌধুরী। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, এরিয়া ডাইরেক্টর হানিফ মোহাম্মদ, এডিশনাল এরিয়া ডাইরেক্টর ইয়াকুতুল গনি ওসমানী, ডেপুটি গভর্নর মোঃ আবু সুফিয়ান, এসিস্ট্যান্ট গভর্নর কাজী মঈনুল ইসলাম হেলাল, ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টলমেন পিপি জিয়া উদ্দিন চৌধুরী, পিপি আজিজুর রহমান, রোটারিয়ান আক্তার চৌধুরী রুবেল, রোটারিয়ান আব্দুল বাছিত, রোটারিয়ান রেজাউল করিম, রোটারিয়ান আসাদুজ্জামান রনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *