এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর উদ্যোগে টুকের বাজার মসজিদে ফিল্টার বিতরণ

এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসে এর উদ্যোগে আজ ১৭ অক্টোবর সোমবার বাদ আসর জাতীয় সেবা মাস উপলক্ষ্যে মাসব্যাপি সেবা কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মহানগরীর ৩৮ নং ওয়ার্ডের টুকেরগাঁও জামে মসজিদে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে পানি বিশুদ্ধ করন ফিল্টার প্রদান করা হয়। গ্রীণ হিলস ক্লাবের সভাপতি এপে. কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স জেলা -৪ এর গভর্নর এপেক্সিয়ান মোহাম্মদ বাবুল মিয়া এসময় আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর সদ্য অতিত জেলা -৪ এর গভর্নর এপে. মো. শাহেদুর রহমান, সাবেক জেলা গভর্নর এপে. আহমদ জাকারিয়া, গ্রীনহিলস এর সাবেক সভাপতি আদিল হোসেন, সিনিয়র সহ সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সদস্য হোসেন আহমদ, বিশ্বনাথ ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট জালাল উদ্দিন, অত্র মসজিদের মুতাওয়াল্লি হাজী আলী আহমদ, মসজিদ কমিটির সদস্য বদরুল ইসলাম, মহিউদ্দিন, ও আব্দুস সালাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *