বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে কানাইঘাটে নগদ অর্থ ও সবজি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) কানাইঘাট সদরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ও আইএফআরসির সহযোগিতায় উপজেলার ৯৬৮ পরিবারকে নগদ ৪৫০০/- টাকা করে ৪৩ লাখ ৫৬ হাজার টাকা ও ৮ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার নাজিম খানের পরিচালনায় নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও গত বন্যা মোকাবেলায় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া বাংলাদেশ রেডক্রিসেন্ট সিলেট ইউনিটও সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। সর্বোপরি বন্যা মোকাবেলায় দেশের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো যে ভূমিকা রেখেছে, তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। দলমত নির্বিশেষে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য সোয়েব আহমদ,কানাইঘাট পৌরসভার মেয়র লুতফুর রহমান, প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, সিলেট ইউনিটের উপ পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউ পি চেয়ারম্যান । মাওলানা ফয়জুর রহমান এর কোআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তমিজ উদ্দীন, মাষ্টার লোকমান, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ , প্রধান শিক্ষক মামুনুর রশিদ, কাউন্সিলর আবিদূর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন , আজীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল,আহমদ হোসেন খান,শাহাব উদ্দীন, জসিম উদ্দিন, ইউপি সদস্য নিজাম উদ্দিন, নুরুল ইসলাম, কোহিনুর আহমেদ,সুলেমান মিয়া, কানাইঘাট প্রেসক্লাব সেক্রেটারি নিজাম উদ্দিন এনডিআরটি সদস্য মামুন নুর, আরিফুল ইসলাম সোহান প্রমুখ।

