কুলাউড়ায় সফি আহমদ সলমান এর নাগরিক সম্বর্ধনা বুধবার

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ১৬ নভেম্বর বুধবার বেলা আড়াইটায় কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যান (ডাক বাংলো) প্রাঙ্গনে তাঁকে এক নাগরিক সম্বর্ধনা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। সম্বর্ধনা শেষে বিকেল চারটায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে খ্যাতিমান শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন নাগরিক সম্বর্ধনা কমিটির আহবায়ক মনসুর আহমদ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *