কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী হাফিজুর রহমান রুহিন এর জন্মদিন উপলক্ষে কুলাউড়া সদর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার রাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ৭নং ওয়ার্ড এর মেম্বার হাসনাত চৌধুরী রুবাব, ইউনিয়ন
আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেন চৌধুরী, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি লোবান আহমদ, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক জুনাব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, সহ সম্পাদক তারেকুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য সালমান আহমদ,সদর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি সুলতান আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মারজান আহমদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ আব্দুস সামাদ, সদর ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর সাধারণ সম্পাদক জামিল আহমদ, প্রবাসী সামছুল ইসলাম, শিপন আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

