দক্ষিণ সুরমায় বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের মধ্যে জামায়াতের ঢেউটিন বিতরন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোগলাবাজার থানা শাখার উদ্যোগে বন্যাপরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে ঢেউটিন বিতরন করা হয়েছে । ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব ঢেউটিন বিতরন করা হয়। ঢেউটিন বিতরন কালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা নায়েবে আমীর সিলেট ৩ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ,জেলা সহ-সেক্রেটারী হাফিজ মাওলানা ফারুক আহমদ,মোগলাবাজার থানা আমীর সাব্বির আহমদ,থানা সেক্রেটারী এডভোকেট নাজমুল ইসলাম,জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন,মোগলাবাজার থানা আমীর কামরানুল ইসলাম অপু,সিলাম ইউনিয়ন আমীর আবু হানিফ,সেক্রেটারী আমিনুল ইসলাম আনহার,দাউদপুর ইউনিয়ন সেক্রেটারী আলবাব আহমদ(প্রমুখ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *