হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার কোয়াব জুড়ী অতিরিক্ত সাধারন সম্পাদক সাবেরুজ্জামান সুমন যুক্তরাজ্য গমন উপলক্ষে কোয়াব জুড়ী ও শাহাজালাল স্পোটিং ক্লাবের যৌথ আয়োজনে শুক্রবার (০৬ জানুয়ারি) সন্ধায় এক সংবর্ধনা সভা অনুষ্টিত হয়। কোয়াব সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে ও সহসভাপতি জাকির হোসেন শান্ত ও সাধারন সম্পাদক জাকির আহমেদ তানিম যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী প্রেসক্লাব সহ সভাপতি হারিস মোহাম্মদ। অন্যদের মধ্য বক্তব্য দেন কোয়াব সহসভাপতি আরিফুল ইসলাম, শাহিন চৌধুরী,সহ সম্পাদক আমির হোসেন রনি,প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক ফারদিন বাবেল, কোয়াব সদস্য রাসেল আহমেদ,হারুনুর রশিদ হীরা,আব্দুস সামাদ প্রমুখ। সংবর্ধিত সাবেরুজ্জামান সুমনের হাতে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

