হারিস মোহাম্মদ: কুলাউড়া থানার বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়ারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, রিপন মিয়া (৩৫), আলাল মিয়া (৩০), সমসু মিয়া(৫৫), এবং আবুল কালাম (৩৫) আটককৃত সবাই রাউতগাও উজানপাড়ার বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের নতৃত্বে বরমচাল ইউনিয়নের কালামিয়া বাজারস্থ জনৈক রাজিব উদ্দিনের পরিত্যক্ত দোকানের ভেতরে অভিযান পরিচালনা করে ৪ জনকে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ মোট ২০৫০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত ৪ জন এবং পলাতক জুয়ারি রাজিব উদ্দিনের বিরুদ্ধে জুয়া আইনে কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

