রাজনগরে জুয়ার আসর থেকে ৭ জুয়ারি আটক 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ৭ জুয়ারিকে আটক করেছে রাজনগর  থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ মার্চ) রাতে রাজনগর থানার এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে পুলিশের একটি দল রাজনগর থানার আমিনাবাদ চা বাগান  এলাকার ০৫ নং লাইনের রাবার বাগান থেকে দেলোয়ার হোসেন (৩৪),  শামীম আহমদ (২৫),  গোপেশ পাল (৪৮)৷  রাধাশ্যাম রবিদাস (২৫),  জিতেন বাউরী (২৮),  সুমন মিয়া(২২) এবং লয়েস আহমেদ (৩২) নামে ৭ জনকে জুয়ার আসর থেকে আটক করেন।
জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম  ও নগদ ১৮৩০  টাকা জব্দ করা হয়। এই ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
অন্য এক অভিযানে এএসআই সান্টু চন্দ্র দেবের নেতৃত্বে  পুলিশের একটি দল সনজিত নামে ওয়ারেন্টভুক্ত  এক আসামিকে গ্রেফতার করে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন,  গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ  করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *