নানা আয়োজনে কুলাউড়ায় শুভসংঘের আনন্দ ভ্রমণ

কুলাউড়া প্রতিনিধি: চৈত্রের প্রচন্ড দাবদাহের ইঙ্গিত দিয়ে দিনের শুরু হলেও দুপুর পেরোতে না পেরোতেই হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সাথে ছিল বিজলির ঝলকানি। বাবুর্চিরা সবেমাত্র রান্না শুরু করেছেন। আর বন্ধুরা একে একে করে বাগানের বাংলোতে জড়ো হচ্ছেন আপন মনে আনন্দ আর আড্ডা দিতে। বিকেল সাড়ে তিনটায় শুরু হয় খাবার-দাবার। এরপর হয় খেলাধুলা। তখন আবারো বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর বৃষ্টি কমলে আবার শুরু হয় খেলাধুলা। বিভিন্ন ইভেন্টের (ছেলেদের ২০০ মিটার দৌঁড়, বেলুন ফোটানা, মেয়েদের হাড়ি ভাঙা, সিটিং চেয়ার, ছোট্ট শিশুদের পুকুরে ডাঙায় সহ নানা ইভেন্ট) এর মাধ্যমে দিনটি উপভোগ করে শুভংসংঘের বন্ধুরা।
দীর্ঘদিন থেকে সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শুভসংঘের সদস্যদের মনে আনন্দ দেয়ার জন্য প্রকৃতির ছোঁয়া নিতে গত ২০ মার্চ সোমবার আনন্দ ভ্রমণের আয়োজন করে কালের কণ্ঠ শুভসংঘের কুলাউড়ার বন্ধুরা। বৈরী আবহাওয়ার মধ্যেও সদস্যদের পরিবার-পরিজন নিয়ে কুলাউড়া সিরাজনগর চা-বাগানের বাংলোটি মেতেছিল উল্লাসে। শুভসংঘের বন্ধুদের উৎসাহ দিতে প্রাণের টানে ছুটে আসা আনন্দ ভ্রমণটিকে আরো প্রাণবন্ত করে তুলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক, ইউআরসি ইন্সট্যাক্টর মোঃ মুহিব উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ মহসিন, সিরাজ নগর চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মোঃ জাকারিয়া, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর।

শুভসংঘের সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপনের সঞ্চালনায় শুভসংঘের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন, সহ-সভাপতি আবুল কাশেম উসমানী, তানজিদা আক্তার সেবিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমদ চৌধুরী, সালাউদ্দিন আল সালোক, তানিম ইকবাল চৌধুরী, বশির আল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক আজহার মুনিম শাফিন, সহ-সাংগঠনিক আব্দুল মুন্তাকিম ফাহিম, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া জাহান, প্রচার সম্পাদক মিফতা আহমেদ রাফি, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সানজিদা বিন ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম সাকিব আল হাসান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাহমিনা ওয়াহিদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সামিয়া জাহান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সৈয়দ হিমেল রহমান প্রমুখ। খেলাধুলা শেষে সন্ধ্যার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান পরিবেশন করেন কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, জনপ্রিয় শিল্পী নান্টু দাস প্রমুখ। সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৩৫জন ও লাকী কুপনের বিজয়ী ২১ জনের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত সকল অতিথিসহ শুভসংঘের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *