ছকাপনে সফি আহমদ সলমানকে বিশাল গণসংবর্ধনা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর দেশের তৃতীয় সেরা উপজেলা চেয়ারম্যান মনোনীত হওয়ায় কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্ণিংবডির সভাপতি অধ্যক্ষ সফি আহমদ সলমানকে ২০ মার্চ দুপুরে ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ এর পক্ষ থেকে এক বিশাল গণ সংবর্ধনা প্রদান করা হয়।

ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও প্রভাষক সজল মল্লিক এর পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কাদিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, ইউপি সদস্য আতিকুর রহমান আতিক, মাহবুবুর রহমান জসিম ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেশের তৃতীয় সেরা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান বলেন, জেলার পর বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এখন দেশের তৃতীয় সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরবের অংশীদার কুলাউড়াবাসী। সকলের ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন। তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধু মাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয় সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় কুলাউড়া উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও অনেক দূর এগিয়ে নিতে চাই।

উল্লেখ্য, অধ্যক্ষ সফি আহমদ সলমান কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, কুলাউড়ার জনপ্রিয় সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কুলাউড়ার স্বনামধন্য বিদ্যাপীঠ শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

ইতিপূর্বে তিনি ১৯৯৭ সাল থেকে একাধারে ২০১৫ সাল পর্যন্ত ৩য় মেয়াদে ১৯ বছর কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে  স্বেচ্ছায় ছেড়ে দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন।

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর দেশের তৃতীয় সেরা উপজেলা চেয়ারম্যান মনোনীত হোন।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি মৌলভীবাজার জেলা এবং ঐ বছর অক্টোবরে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *