হারিস মোহাম্মদ।: বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার ২ জন আসামি ও পরোয়ানাভুক্ত ২ আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) এসআই সুলেমান আহমদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান করে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আল আমিনকে থানা এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ০৫.৪৫ ঘটিকায় এজাহারনানীয় অন্য আসামি আফসানা বেগমকে ভূমিউড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গত ৫ এপ্রিল রাত অনুমান ০৭.৪৫ ঘটিকার সময় রাজনগর থানার ভূমিউড়া গ্রামের গ্রেফতারকৃত আল আমিন, আফসানা বেগমসহ কয়েকজন প্রতিবেশি জনৈক মোঃ দুলাল মিয়ার বসত বাড়ীতে প্রবেশ করে তার বসত বাড়ী ভাংচুরসহ একপর্যায়ে দুলাল মিয়ার বয়োবৃদ্ধ মা আকলিবুন বেগমকে কিল-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ভিকটিম কে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার থাকে মৃত্যঘোষণা করেন।
এছাড়া রাজনগর থানা পুলিশের অন্য এক অভিযানে সিআর- ৪২৭/২১(সদর) এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আল আমিন এবং সিআর ৬৭/২৪ (রাজ) এর পরোয়ানাভুক্ত আসামি রুবেল মিয়াকে থানা এলাকায় অভিযান করে গ্রেফতার করা হয়।
মুঠোফোনে যোগাযোগ করা হলো বাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

