গোয়েন্দা পুলিশ (ডিব) কর্তৃক জুয়ার আসর থেকে ৫ জুয়ারি আটক 

হারিস মোহাম্মদ: মৌদলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি)বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়ারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার  (৭ এপ্রিল) রাতে  এসআই আজিজুর রহমান নাইমসহ ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর থানার কামালপুর ইউনিয়নের খালিশপুর বাজারস্থ জনৈক তাজুদ মিয়ার মালিকানাধীন ভাই ভাই ভেরাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করে  তাজুদ মিয়া (২৮), আফজল হোসেন (৩৩),  কাজল মিয়া (৪৫),  মোঃ ফয়সাল আহমেদ (৪২) এবং দেলোয়ার হোসেন (৫৩) নামে ৫ জনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১ সেট গাফলা গুটি (২৮ টি) এবং নগদ ১৫২০/- টাকা জব্দ করা হয়।
এঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *