স্টাফ রিপোর্টার : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান আল আলম, এএসপি সোমেন মজুমদার গোপন সংবাদের ভিত্তিতে ৮ মে শনিবার বড়লেখা উপজেলার উত্তরলঘাটি গ্রামস্থ কিয়াম চৌধুরীর বাড়ীর সম্মুখ থেকে অভিযান পরিচালনা করে ১৮৫০ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। তারা হলো মোঃ নোমান হোসেন (৩১), পিতাঃ হাজী লেছুমিয়া, সাং-রাঙ্গীনগর, থানাঃ বড়লেখা, জেলাঃ মৌলভীবাজার ২। মোঃ রিপন আহমদ (২৯), পিতাঃ মোঃ বিলাল হোসেন, সাং-উত্তরলঘাটি, থানা ঃ বড়লেখা, জেলা ঃ মৌলভীবাজার দ্বয়’কে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাবমাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০ (ক) ধারা মূলে আসামীদের’কে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করেছে।
You are Here
- Home
- বড়লেখায় ১৮৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯
