সিলেট প্রতিনিধি : এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জের আয়োজনে বুধবার বিকেলে সিলেটের চৌহাট্টায় কমভাগ্যবান মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর এপেক্সিয়ান আক্তার হোসেন খান, জেলা গভর্ণর-৪ (২০২০-২১) এপেক্সিয়ান শাহেদুর রহমান, এপেক্স ক্লাব অব সিলেটের সভাপতি (২০২০-২১) এপেক্সিয়ান এমদাদুর রহমান, সাবেক সভাপতি এপেক্সিয়ান বাবুল মিয়া, এপেক্স ক্লাব অব শাহপরান সিটির সাবেক সভাপতি ময়নুল ইসলাম খান শায়েখ, মাহবুবুর রহমান এরশাদ, এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সাবেক সভাপতি এপেক্সিয়ান আদিল হোসেন, সিনিয়র সহসভাপতি এপেক্সিয়ান এ. কে. আজাদ ফাহিম, এপেক্স ক্লাব ফেঞ্চুগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি এপে. এহতেনান আহমদ খান, প্রতিষ্ঠাতা সেক্রেটারী এপে. দুলাল আহমদ প্রমূখ।
You are Here
- Home
- এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জের ইফতার বিতরণ
