এবার সাংবাদিক রোজিনা প্রসঙ্গে যা বললেন শাকিব খান
সাংবাদিক রোজিনা ইসলামের পাশে দাঁড়িয়েছেন শোবিজের অনেক তারকা। এবার সে তালিকায় যোগ হয়েছে ঢালিউড সুপারস্টারের নাম। নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রোজিনার পাশে দাঁড়িয়েছেন তিনি।বুধবার (১৯ মে) শাকিব খান লেখেন, ‘দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাঁকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে!একজন সৎ সংবাদকর্মী কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন উল্লেখ করে ঢালিউড ভাইজান লেখেন, ‘বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়।’তিনি আরও লেখেন, ‘দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এ পর্যন্ত তিনি যেসব অসঙ্গতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য। যা বস্তুনিষ্ঠ এবং জনগণের মঙ্গলময়।কিন্তু সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে বলে মনে করেন শাকিব খান। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছেন শাকিব খান।
কুলাউড়ায় ছিনতাই হওয়া সিএনজি সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার ২
December 20, 2025জোড়া গোল-অ্যাসিস্টে সালাহর তিন রেকর্ড
December 23, 2024সাইমের সেঞ্চুরিতে ঐতিহাসিক ধবলধোলাই
December 23, 2024
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ
December 11, 2024