কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) নির্বাচনে মো. সাইফুল ইসলাম ৮৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২ অক্টোবর সোমবার উপজেলা পরিষদস্থ ইউসিসিএ’র হলরুমে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাইফুলের নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ১৮ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ও ১০৪ জন ভোটারের মধ্যে ১০২ জন ভোটার অংশগ্রহণ করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচন পরিচালনা করেন মৌলভীবাজার জেলা সমবায় অফিসের উপসহকারী নিবন্ধক মোহাম্মদ শফিকুল ইসলাম।
