সিনিয়ার সাংবাদিক হেমায়েত হোসেন যুক্তরাষ্ট্রে সংবর্ধিত

বিশেষ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের বাংলাদেশ কমিউনিটির জনপ্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে “বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ” বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক এবং সংগঠনের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার হেমায়েত হোসেনকে  বিপুল সংখ্যক বাংলাদেশী, ইন্ডিয়ান, পাকিস্তানী, ভিয়েতনামী, স্প্যানিশ  এবং যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীম রাজনীতিবিদদের উপস্থিতেতে ২ জুন বুধবার সম্বর্ধনা প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শত শত সংগঠন থাকলেও অতীত কর্মকান্ডের জন্য প্রানঢালা  সম্বর্ধনা এটাই প্রথম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল। অন্যান্য অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন  কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ, আটলান্টিক সিটির কাউন্সিল প্রেসিডেন্ট জর্জ টিবিট, কাউন্সিলম্যান মোরশেদ,কাউন্সিলম্যান আনজুম জিয়া, নিউজারসি ষ্টেটের এসেম্বলিম্যান জন আরমাতো, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক  পার্টির চেয়ারম্যান মাইক সুলেমান, সেলেস্থা ফারনান্দেজ, বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটির  সভাপতি আকবর হোসাইন এবং বাংলাদেশ প্রে ক্লাব অব আটলান্টিক সিটির  সাধারন সম্পাদক মোঃ শাহিন, রিপাবলিক্যান পার্টির কাউন্সিল এট লারজ প্রার্থী রিজওয়ান মালিক এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির সভাপতি সুমন মজুমদার। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  সভাপতি জহিরুল ইসলাম বাবুলের প্রানবন্ত উপস্থাপনায়  বাংলাদেশীদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম বাবু, আটলান্টিক সিটি বোর্ডওয়াক বিজনেস কমিউনিটির সভাপতি আমীর কাশমিরী, প্রাক্তন নির্বাচন কমিশনার এবং ট্রাস্টিবোর্ডের সদস্য মোহাম্মদ রহমান বাবুল ।

সাংবাদিক হেমায়েত হোসেন সম্বর্ধনার জবাবে বলেন, সাউথজার্সীতে বসবাসরত হাজারও বাংলাদশীর প্রানঢালা ভালবাসা আমার কাছে চিরস্বরনীয় হয়ে থাকবে। তিনি বলেন সাউথজার্সীর বাংলাদেশী ভোটার, নির্বাচনে প্রার্থী বিভিন্ন পক্ষের নেতৃবৃন্দ, জয়েন্ট কমিশনার সৈয়দ মোঃ কাউছার, কমিশনার মোহাম্মদ রহমান বাবুল, জাকির হোসেনসহ সকলের  আন্তরিক সহযোগিতার কারনেই সম্ভব হয়েছিল  ২২০০ ভোটারের মাধ্যমে  সকলের  কাছে গ্রহনযোগ্য একটি নির্বাচন উপহার দেয়া। তিনি বর্তমান সভাপতি এবং তার কমিটিকে সাউথজার্সীর সকল জনগনকে সাথে নিয়ে  কাজ করার আহবান জানান ।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *