মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলায় আরিয়ান (৪) নামে এক শিশু বাড়ির পুকুরে ডুবে মৃত্যু হয়। ৩০ জুন রোববার সকাল ১১ টার দিকে টিকড়িয়া গ্রামে এ ঘটনটি ঘটে। আরিয়ান টিকড়িয়া গ্রামের জুয়েল আহমদের এর ছেলে। স্থানীয়রা জানান, সকালে আরিয়ান খেলা করতে করতে বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিয়ানকে মৃত ঘোষনা করেন।
You are Here
- Home
- শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
