দীর্ঘ ২২ বছরের পেশাদার ক্যারিয়ারের পথচলা থামিয়ে দিলেন ক্লদিও ব্রাভো। আজ সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন চিলির গোলরক্ষক।
নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ব্রাভো লিখেছেন,‘পেশাদার ফুটবল ছাড়ছি। আমার জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় শেষ এবং আরেকটি সফলভাবে শুরু করার এখনই সময়।
’
৪১ বছর বয়সে ফুটবল থেকে অবসর নিলেন ব্রাভো। দীর্ঘ ক্যারিয়ারে নিজের সেরা সময়ের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন তিনি। ২০০২ সালে স্বদেশি ক্লাব কোলো-কোলোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। পরে বার্সেলোনা-ম্যানচেস্টার সিটির মতো দলের গোলপোস্টের বিশ্বস্ত গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
তবে ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রিয়াল সোসিয়েদাদের (২২৯) হয়ে। সব মিলিয়ে ৫০৭ ম্যাচ খেলেছেন ক্লাব পর্যায়ে। আর জাতীয় দলের হয়ে ২০০৪ সালে অভিষেক হওয়া ব্রাভো ম্যাচ খেলেছেন ১৫০টি।
ব্রাভোর কারণেই অনেকটা সময় জাতীয় দলের হয়ে ক্যারিয়ারে শিরোপাহীন ছিলেন লিওনেল মেসি।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার পর মেসির সামনে সুযোগ ছিল জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার। ২০১৪ ও ২০১৫ কোপা আমেরিকায় ফাইনালে উঠে শিরোপা খরা কাটানোর সুযোগ পেয়েছিলেন ৮ বারের ব্যালন ডি অর জয়ী।
কিন্তু দুইবারই সাবেক বার্সেলোনা সতীর্থ ব্রাভোর বিশ্বস্ত হাতের কাছে পরাজয় মেনে নিতে হয় মেসিকে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টানা দুই টুর্নামেন্টে চিলির জয়ের নায়ক টাইব্রেকারে পেনাল্টি সেভ করা ব্রাভো। তবে ক্যারিয়ারের শেষ দিকে সব আক্ষেপ পুড়িয়েছেন মেসি।
২০২১ ও ২০২৪ কোপা আমেরিকার সঙ্গে ২০২২ বিশ্বকাপ জিতে আজন্ম স্বপ্ন পূরণ করেন আর্জেন্টিনার অধিনায়ক।
