পাকিস্তানে খেলতে উন্মুখ ভারতের চায়নাম্যান স্পিনার

সবশেষ ২০০৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। এরপর দীর্ঘ ১৬ বছরে আর কখনো পাকিস্তানে ক্রিকেট খেলতে যাওয়া হয়নি ভারতের। এবার আরেকবার সেই সুযোগ আসছে। তবে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়া হবে কিনা ভারতের তা নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই নিশ্চিত করেছে, ভারত সরকার অনুমতি দিলে তবে পাকিস্তানে খেলতে যাবেন বিরাট কোহলি ও রোহিত শর্মারা। তাই পাকিস্তানে খেলতে যাওয়ার সিদ্ধান্ত ভারতীয় সরকারের উপর নির্ভর করছে। ভারত যাইতে পারবে কিনা তা জানতে আরো কিছুদিন সময় লাগলেও পাকিস্তানে খেলতে যাওয়ার তর সইছে না কুলদীপ যাদবের।

ক্যারিয়ারে পাকিস্তানে খেলার সুযোগ পাননি বলেই সেখানে খেলতে উন্মুখ আছেন কুলদীপ।
অস্ট্রেলিয়ায় এক ইভেন্টে অংশ নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে ভারতীয় চায়নাম্যান স্পিনার বলেছেন,‘ক্রিকেটার হিসেবে যেখানে পাঠাবে সেখানে খেলব আমরা। এর আগে কখনো পাকিস্তানে যাওয়ার সুযোগ হয়নি, তাই আমি রোমাঞ্চিত। পাকিস্তানের মানুষরা দারুণ। যখনই আমরা সুযোগ পাবো তখন অবশ্যই আমরা যাবো এবং সেখানে খেলবো।
’৮ দলকে নিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার কথা। ৯ম টুর্নামেন্ট সামনে রেখে ইতিমধ্যে স্টেডিয়াম সংস্করণের কাজও শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *