মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে আকবেটের খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে সামাজিক সংগঠন আকবেট সিলেট এর আর্থিক সহায়তায় অসহায় বানভাসিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলার রাজনগর উপজেলার কদমহাটা এলাকা ও কদমহাটা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে থাকা বন্যাদূর্গত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মৌলভীবাজার জেলা সভাপতি ও জিএসসি ইউকে এর মৌলভীবাজার জেলা সভাপতি ডা: ছাদিক আহমদ,প্রফেসর আব্দুল ওয়াদূদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, বকশী ইকবাল আহমদ,সৈয়দ হুমায়েদ আলী শাহীন, ইমাদ উদ দীন, প্রফেসর রফি উদ্দিন আহমদ,সামাজিক ও সাংস্কৃতিকর্মী রুয়েল আহমদ প্রমুখ। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও লবণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *