৩০০ কোটির ক্লাবে রজনীকান্তের ভেট্টিয়ান

সত্তরের কোঠা পেরিয়ে ১৭০ তম সিনেমায় মেগাস্টার রজনীকান্ত। আর সিনেমাহলে এ অভিনেতার সিনেমা মানেই ধামাকা। দর্শক উন্মাদনা আর বক্স অফিস সাফল্য। এবারও এর ব্যতিক্রম ঘটেনি।
সদ্য মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের ‘ভেট্টিয়ান’ সিনেমাহলে দুর্দান্ত সাড়া ফেলেছে। মুক্তির ১০ দিনে ৩০০ কোটি টাকা আয় করে নিয়েছে সিনেমাটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুসারে, তামিল ভাষার ‘ভেট্টিয়ান’ মুক্তির ১০ দিনে শুধু ভারতে আয় করেছে ১৪৫.৬৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৭৩ কোটি রুপি।
মুক্তির ১০ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২১৮.৬৫ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৩০৯ কোটি টাকার বেশি।

অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ১০ অক্টোবর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পেয়েছে টি. জে. জ্ঞানভেল পরিচালিত এই সিনেমা। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ সাড়া ফেলে এটি।
চলতি বছরে তামিল ভাষার বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘ভেট্টিয়ান’-এর অবস্থান দ্বিতীয়। এ তালিকার শীর্ষে রয়েছে থালাপাতি বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। এটি আয় করেছিল ১০৪ কোটি রুপি। বক্স অফিসে ‘ভেট্টিয়ান’ আয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।

‘ভেট্টিয়ান’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ফাহাদ ফসিল, রানা দাগ্গুবতি, মঞ্জু ওয়ারিয়র, ঋতিকা সিং, রোহিনী, রাও রমেশ প্রমুখ। সুভাষ করন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি রুপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *